• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শপথ শেষে প্রথমবার নিজ এলাকায় এমপি মুন্নি, চৌগাছা-ঝিকরগাছায় নেতাকর্মীদের উচ্ছ্বাস


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬, ১৩:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে এসেছেন সাবিরা সুলতানা মুন্নি। তার এই আগমনকে কেন্দ্র করে চৌগাছা ও ঝিকরগাছা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এতে বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

যশোরে পৌঁছেই তিনি কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর কবরে শ্রদ্ধা জানান এবং দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর ঝিকরগাছায় নিজ বাসভবন এলাকায় গিয়ে তার স্বামী, গুম ও হত্যার শিকার বিএনপি নেতা নাজমুল ইসলাম এর কবর জিয়ারত করেন। একইসঙ্গে তিনি সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আব্দুস সামাদ এর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সাবিরা সুলতানা মুন্নি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় এসময় উপস্থিতছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার এবং পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়াসহ ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং উন্নয়ন কার্যক্রমে গতি আসবে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল এমপি মুন্নির প্রথম নিজ এলাকায় আগমন, যা ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।