যশোরে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক পারভীন আখতার এবং জেলা শিক্ষা অফিসের একজন ইন্সপেক্টর।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা প্রদান এবং মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে প্রশিক্ষিত শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আপনার মতামত লিখুন :