• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য হলেন ৬ পেশাদার সাংবাদিক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক ইউনিয়ন যশোর আনুষ্ঠানিকভাবে ছয়জন পেশাদার গণমাধ্যমকর্মীকে সংগঠনের নতুন সদস্য পদ প্রদান করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী কমিটির এক সভায় আবেদনপত্র যাচাই-বাছাই শেষে সর্বসম্মতিক্রমে তাদের সদস্য পদ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সাংবাদিকেরা হলেন—দৈনিক নতুন সকালের বার্তার সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন এবং দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক এমএ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি এবং কার্যনির্বাহী সদস্য হানিফে ডাকুয়া।

সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন পেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্তির মাধ্যমে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল হবে।