• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬, ১৪:৫০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার 
যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দলটির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল এবং অসহায়, গরিব, ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ।

এসব কর্মসূচিতে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও বর্তমান সভাপতি এম এ সালাম।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলিমুদ্দীন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান ধনী এবং বিএনপি নেতা জামিনুর রহমান।

এছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।