• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে খুলনা বিভাগীয় পুস্তক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে যশোর মুসলিম একাডেমি মার্কেটস্থ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জাকির উদ্দিন দোলান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন খানসহ অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেক সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান, কবির হোসেন, কামরুল ইসলাম হেলাল, নূরুল ইসলাম, নূর উদ্দিন খান, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, আব্দুল মালেক, আজিজুর রহমান, কাজী আসাদুজ্জামান মিন্টু, মেহেদী হাসান, ইমদাদুল হক বাবু, গোলাম মোস্তোসহ অনেকে।

এ সময় স্থানীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। একই সঙ্গে প্রকাশনা ও পুস্তক ব্যবসার সার্বিক মানোন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।