যশোরে বিশ্ব নারী দিবসের উদযাপন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬, ১৬:১৪
স্টাফ রিপোর্টার :
যশোরের প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। এ সময় যশোরের বিভিন্ন নারী অধিকার কর্মী নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :