• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের চৌগাছায় পুকুর খননের সময় ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মর্টারশেল উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ১৭:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলায় পুকুর খননের সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে থেকে এটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের খলেক মাস্টারের ছেলে শরিফ উদ্দিন (৩৩) তার পুকুর খননের কাজ করছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা একটি মর্টারশেল সদৃশ বস্তু দেখতে পান। পরে দশপাখিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম বিষয়টি চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমকে অবহিত করেন। পরবর্তীতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জব্দ তালিকাভুক্ত করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মর্টারশেলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে, যা দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। বর্তমানে এটি পুলিশের হেফাজতে রয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিশেষজ্ঞ দলের মাধ্যমে মর্টারশেলটি নিরাপদে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।