• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬, ১০:০০
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বাড়ির পাশে পুকুরে ডুবে লাবিব শেখ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) রাতে উপজেলার দিঘীরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব শেখ ওই গ্রামের তানজিল শেখের ছেলে।

তানজিল শেখ বলেন, স্ত্রীর সঙ্গে তালাকের পর গত দুই বছর ধরে ছেলে লাবিবকে নিয়ে দিঘীরপাড় গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন তিনি। রবিবার ঘটনার দিন সন্ধ্যায় ছেলেকে একা রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির পাশের পুকুরে লাবিবকে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম বলেন, লাবিব নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার সকালে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া লাবিব শেখ নামে শিশুটির সুরতহাল সম্পন্ন হয়েছে। লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’