• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি যশোরের উদ্যোগে আজ মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কবুতর ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মাহমুদা খানম। উদ্বোধন শেষে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।



র‍্যালিটি শহরের উকিল বার মোড় ও দড়াটানা হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিচারক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, জেলা আইনজীবী সমিতি সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক এম এ গফুর প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

র‍্যালি পরবর্তী জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাধারণ ও দুস্থ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম একটি বৈপ্লবিক পদক্ষেপ। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এখন প্রান্তিক মানুষ বিনাশুল্কে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আইনি বিরোধ আদালত পর্যন্ত না নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।