• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর কালেক্টরেট ক্লাবের নির্বাচন ঐক্যবদ্ধ প্যানেলের ১২ ও সমন্বিত প্যানেলের ৭ প্রার্থী নির্বাচিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে যশোর কালেক্টরেট ক্লাবের নির্বাহী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৪ ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ১৯টি পদে ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেল ও সমন্বিত প্যানেলের মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও এনডিসি আসিফ উদ্দীন। ঘোষিত ফলে ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেলের ১২ জন এবং সমন্বিত প্যানেলের ৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সংস্থাপন শাখার প্রধান সহকারী হাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার গোপনীয় শাখার উপপ্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখার অফিস সহকারী মহাসীন আলী, সাধারণ শাখার অফিস সহকারী মনিরুল ইসলাম, গাড়িচালক রুহুল আমিন, শরিফুল ইসলাম, ডিসির বাংলোর প্রধান সহকারী কাম হিসাব সহকারী বিল্লাল হোসেন, এসএ শাখার কার্য সহকারী ফারুক হোসেন, অভয়নগর ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্ট্যান্ট ইকরাম আলী, সদর ভূমি অফিসের ফাহিম আল মোমিন, আলমগীর হোসেন এবং ডিসি অফিসের আরএম শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হাদিউজ্জামান।

সমন্বিত প্যানেল থেকে নির্বাচিত সাতজন হলেন অফিস সহায়ক শরিফুল ইসলাম, অফিস সহায়ক শহিদুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা গাজী আতিয়ার রহমান, ভূমি সহকারী কর্মকর্তা মাহফুজ্জামান মুক্তি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মহিবুল আক্তার, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন ও অফিস সহকারী মনিরুল ইসলাম।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ ছিল। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।