• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬, ০৮:২৯
ছবির ক্যাপশন: ad728

আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান এয়ার শো চলাকালে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছে। রোববার (১৮ মে) দেশটির মাউন্টেইন বিমান বন্দর এলাকায় মাঝ আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি বিধ্বস্ত হয়। তবে সংঘর্ষের পর চারজন ক্রু সদস্য নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি বোয়িং ইএ-১৮জি গ্রোলার জেট খুব নিচু উচ্চতায় কাছাকাছি ফরমেশনে উড়ছিল। এক পর্যায়ে বিমান দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য আটকে যায় বলে প্রতিয়মান হয়। এরপর উভয় বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে ঘূর্ণায়মান অবস্থায় নিচে নামতে থাকে। পরে মাটিতে বিমান দুটি বিধ্বস্ত হয়। সংঘর্ষের কয়েক সেকেন্ড পরই পাইলটরা প্যারাস্যুটে নেমে আসেন। 

দেশটির নৌবাহিনীর বিমান শাখার মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম বলেন, “বিমানগুলোর চারজন ক্রু সদস্যই সফলভাবে নেমে এসেছেন। বর্তমানে চিকিৎসাকর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।”

বোয়িং নির্মিত বোয়িং ইএ-১৮জি গ্রোলার হলো একটি এয়ারক্রাফট ক্যারিয়ার-ভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধবিমান, যা এফ/এ-১৮এফ সুপার হরনেট যুদ্ধবিমানের ওপর ভিত্তি করে তৈরি। ২০০০ সালের শেষ দিকে এটি চালু করা হয় এবং এটি নর্থট্রোপ গ্রামমানের ইএ-৬বি প্রউলার ইলেকট্রনিক যুদ্ধবিমানের বিকল্প হিসেবে ডেভেলপ করা হয়েছিল।