• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মসজিদের ইমাম-খাদেমের তালিকায় অনিয়মের অভিযোগ: যশোরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ অগাস্ট ২০২৬, ৬:৪০
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি:        
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে তাদের অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ওই ইউনিয়নের ২ নম্বর গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা। 

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম মাওলানা আব্দুর রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের পরিবর্তে মসজিদ কমিটির ক্যাশিয়ার তবিবুর রহমানকে ইমাম এবং গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে খাদেম হিসেবে তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। তিনি ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ওই মসজিদ পরিবর্তন করে অন্য একটি মসজিদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি রক্ষায় উপজেলা জামায়াত ইসলামী ওই দুই নেতাকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
 
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এখন থেকে তারা জামায়াতের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।