• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১১ অগাস্ট ২০২৬, ১০:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। তিনি একই কলেজের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে অধ্যক্ষ পদে পদায়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

আগামী ১৬ আগস্টের মধ্যে তাঁকে নতুন পদে যোগদান করতে বলা হয়েছে। এজন্য বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করতে হবে। যোগদানের পর পিডিএসও হালনাগাদ করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরের যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।