• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর-৪ আসনে ৮ প্রার্থীর ৬ জনের জামানত বাজেয়াপ্ত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. গোলাম রছুল এক লাখ ৭৬ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন এক লাখ ৩১ হাজার ৯১৭ ভোট। 

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছিল। সেই জামানতের টাকা নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগ (সাড়ে ১২ শতাংশ) ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

যশোর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৫২৯ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৩৮০টি। প্রদত্ত ভোটের মধ্যে জামানত রক্ষায় প্রয়োজন ৪১ হাজার ৪২২.৫ ভোট।  

এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী বায়েজীদ হোসাইন (প্রাপ্ত ভোট ১১ হাজার ৮৩৮), স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এম নাজিম উদ্দীন আল আজাদ (প্রাপ্ত ভোট ৭৯৭), খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আশেক এলাহী (প্রাপ্ত ভোট ৩০১), গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম গাজী (প্রাপ্ত ভোট ২৫৭), জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জহুরুল হক (প্রাপ্ত ভোট এক হাজার ৭৫১) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) মনোনীত রকেট প্রতীকের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল (প্রাপ্ত ভোট এক হাজার ৫১০)।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু জানান, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জামানত বাজেয়াপ্তের শর্তমতে ভোট না পাওয়ায় যশোর-৪ আসনে ৬ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।