যশোরে সোহাগ ও সৌদিয়া পরিবহনের বাস কাউন্টারে ৬ হাজার টাকা জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬, ১১:১২
স্টাফ রিপোর্টার :
যশোর শহরের নিউ মার্কেট বাসস্ট্যান্ডে দুইটি দূরপাল্লার পরিবহনের বাস কাউন্টারে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের অভিযানে সোহাগ ও সৌদিয়া পরিবহনের বাস কাউন্টারে জরিমানা করা।
বিআরটিএ নির্ধারিত টিকিটের মূল্য তালিকা না টানানোয় বাস কাউন্টার দুটিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন বিএআরটি ও ক্যাবের প্রতিনিধিসহ র্যাব-৬’র সদস্যরা
আপনার মতামত লিখুন :