• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০১
ছবির ক্যাপশন: ad728

আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

গ্রিনউইচ মান সময় (জিএমটি) ০০:৩০ অনুযায়ী, ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৩৫ ডলার, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

কূটনৈতিক অচলাবস্থা সত্ত্বেও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো ইতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শুরু করেছে। বিনিয়োগকারীরা যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তাকে আপাতত গুরুত্ব দিচ্ছেন না বলেই ধারণা করা হচ্ছে।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ সকালে প্রায় ০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।

সূত্র: আল-জাজিরা