• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পিলু খানের মৃত্যুবার্ষিকী স্মরণে হাতের লেখা প্রতিযোগিতা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
পিলু খান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, শনিবার, নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ে হাতের লেখা প্রতিযোগিতা ও শিশুস্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)'র খুলনা বিভাগীয় ও যশোর জেলার কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে শিশুদের অপুষ্টি, রক্তস্বল্পতা, ও পানিশূন্যতা সম্পর্কে আলোচনা করা হয়। এসএমসির সৌজন্যে শিশুদের মধ্যে মনি বিস্কিট, সুপার কিড ও ওরস্যালাইন উপহার দেয়া হয়।
পিলু খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ও অতিথিদের ব্যাজ প্রদান এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। শ্রেণিভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। 
প্রয়াত পিলু খান সহ যশোরের  বিশিষ্ট ব্যাক্তিবর্গের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস্ (আইডিইবি)'র অর্থায়নে প্রায় তিন দশক পূর্বে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে পিতা মরহুম আব্দুল জলিল খান এর পরিবারের সদস্যদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জেলা আইডিইবি'র সেক্রেটারি জনাব রুহুল আমিন, উলসী সৃজনী সংঘের প্রধান নির্বাহী জনাব আজিজুল হক মনি,  বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, প্রমুখ।