• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়া ‘ব্লু-মার্ট ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্টে ‘ফ্রেন্ডস ক্লাব’ চ্যাম্পিয়ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: 
যশোরের বাঘারপাড়ায় ‘ব্লু-মার্ট ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় মাগুরা জেলার ‘ফ্রেন্ডস ক্লাব’ চ্যাম্পিয়ন হয়েছে। ব্লু-মার্ট ওয়ার্ল্ড ও ব্লু-স্টার গার্মেন্টস'র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বাঘারপাড়া পাইলট হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিজয়ী দলের ১১নং জার্সি পরিহিত রাকিব ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এদিন খেলায় অংশগ্রহণ করে নড়াইল জেলার ‘এগিয়ে চলো ফুটবল একাডেমি’ ও মাগুরা জেলার ‘ফ্রেন্ডস ক্লাব’। ৭০ মিনিটের এ খেলায় প্রথমার্ধে গোলশুন্য থাকার পর উভয় দল গোল করতে আপ্রাণ চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে খেলাটি শেষ হলে রেফারী ফেরদৌস হাসান টাই-ব্রেকারের সিদ্ধান্ত নেন। এতে ৪-৩ গোলে মাগুরা জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ব্লু-মার্ট ওয়ার্ল্ড'র বাঘারপাড়া শাখার দায়িত্বপ্রাপ্ত তুহিন হাবিবের সভাপতিত্বে এ খেলায় উপস্থিত ছিলেন. প্রতিষ্ঠানটির সিইও সেলিম আহমেদ সুমন, মার্কেটিং প্রধান মলয় রায় চৌধুরী, ব্লু-স্টার গার্মেন্টস এর সিইও ইকবাল হোসেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা মাসুদ আলম টিপু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিশ্বাস, বাঘারপাড়ার ক্রীড়া ব্যাক্তিত্ব কামাল হোসেন প্রমুখ। রেফারীকে সহযোগিতায় ছিলেন সিরাজুল ইসলাম ও ইয়াসিন আরাফাত।