• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আল মাহা হিফয মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬, ০৭:০০
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
যশোরের আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র হিফয বিভাগের ২৬ জন শিক্ষার্থীর নতুন সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার মাদ্রাসার নিজস্ব অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আমপারা, নাজেরা ও হিফয বিভাগের শিক্ষার্থীদের এই সবক দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিফয বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করেন বাংলাদেশ হিফয ট্রাস্ট যশোরের সভাপতি ও দারুসসালাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচক ও বক্তা শায়খ সাইফুল্লাহ বিন কোরবান। 

আল মাহা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মুজাহিদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা অপরিহার্য। আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে কুরআন-হাদিস তথা মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই।”

​সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “জেনারেল শিক্ষার পাশাপাশি আল মাহা হিফয বিভাগ থেকে প্রতি বছর শিক্ষার্থীরা সফলতার সাথে হিফয সম্পন্ন করছে, আলহামদুলিল্লাহ।”