• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শিক্ষার্থীদের নিয়ে র‍্যাব-৬-এর মাদকবিরোধী টাউন হল মিটিং


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬, ১৪:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং  থেকে দূরে রাখতে সচেতনতামূলক টাউন হল মিটিং আয়োজন করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প)। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।

​বক্তব্যে মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, "মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও রাষ্ট্রকেও চরম ক্ষতির দিকে ঠেলে দেয়।

​তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি আরও বলেন, মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাং, সন্ত্রাস ও অনলাইনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে থাকতে হবে। সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

​উক্ত সচেতনতামূলক মিটিংয়ে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।