• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ১১:০২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর যশোরের সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের প্রথম ভবনের উদ্বোধনী ফলক পুনঃস্থাপন ও  বর্ধিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ​শুক্রবার (১ মে) বিকালে শহরের হুশতলা রোডস্থ বকচরে হাসপাতাল প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ধিত ভবনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "যশোরের চিকিৎসাসেবায় কপোতাক্ষ লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই বর্ধিত ভবন উদ্বোধনের ফলে অত্র অঞ্চলের চক্ষু ও ডায়াবেটিক রোগীরা আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন।" তিনি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানের ​যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি কাজী নাজির আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন মাসুদ রানা, কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান এ্যাডভোকেট দেবাশীষ দাস।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ধিত ভবনটি চালুর ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক রোগীকে আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বল্পমূল্যে সেবা প্রদান করা সম্ভব হবে।

​যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ এবং চিকিৎসক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।