যশোরের ঝুমঝুমপুরে ব্যানার টানানোর সময় জামায়াত নেতাকে মারপিটের অভিযোগে থানায় মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
নিজস্ব প্রতিবেদক ঃ
যশোরের ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের পরশে ব্যানার টানানোর সময় এক জামায়ত নেতা ও তার পিতাকে মারপিটের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ঝুমঝুমপুর বিশ্বাস পাড়া ক্লাব মোড়ের লোকমান উদ্দিন বাদী হয়ে এ মামাল করেছেন।
আসামিরা হলো, ঝুমঝুমপুর স্কুল মোড়ের আব্দুল মজিদ মোল্লার ছেলে শাহিন হোসেন, মৃত আকবর আলীর দুই ছেলে আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত জয়নাল মোল্লার ছেলে আইয়ুব আলী, বাবর আলীর দুই ছেলে রবিউল ইসলাম ও রকিম এবং আনসার আলী মোল্লা দুই ছেলে আনারুল ইসলাম ও জামিরুল ইসলাম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। আসামিরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমার্থক। তার ছেলে এনামুল কবির মুক্তি ঝুমঝুমপুর ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামের সেক্রেটারি। গত ২২ জানুয়ারি সকালে ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আসামি রবিউলের চায়ের দোকানের সামনে নির্বাচনী ব্যানার টানানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আসামিরা মুক্তির উপর হামলা করে। মুক্তির চিৎকারে লোকমান উদ্দিন এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। আহত লোকমান ও তার ছেলে মুক্তিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছন।
আপনার মতামত লিখুন :