অভয়নগরে জ্বালানি তেল মজুদকরণে সহায়তা, ব্যবসায়ীকে জরিমানা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদকরণে সহায়তা করার অভিযোগে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।
ব্যবসায়ী শহিদুল ইসলাম উপজেলার মহাকাল গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট এলাকায় মেসার্স মায়া ফুয়েল অ্যান্ড গ্যাস নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সম্প্রতি সুন্দলী ইউনিয়নের পুস্পল কবিরাজ নামে এক ব্যক্তির সার ও কীটনাশকের দোকান থেকে প্রায় এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। সেই তেল মজুদকরণে সহায়তা করার অভিযোগে সোমবার রাতে মেসার্স মায়া ফুয়েল অ্যান্ড গ্যাস দোকানের মালিক ব্যবসায়ী শহিদুল ইসলামকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদকরণে সহায়তাকারী হিসেবে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :