যশোর বাজুয়াডাঙ্গ গ্রাম থেকে নিহত অপরিচিত ব্যক্তির হত্যাকারীরা সনাক্ত হয়নি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬, ১৫:৩২
নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের বাজুয়াডাঙ্গ গ্রাম থেকে উদ্ধার হওয়া অপরিচিত ব্যাক্তির হত্যাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে হত্যাকারী সনাক্ত না হওয়ায় আদালতের চুড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ এনামুল হক।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুলাই দুপুরে বাজুয়াডাঙ্গা গ্রামের পূবপাড়ার জনৈক সদেব ভদ্রের বাঁশ বাগানে বাঁশ কটতে যান জনৈক আলাল। বাঁশ কাটার এক পর্যায়ে তিনি ঝোপের ভিতর অর্ধগলিত মানুষের লাশ দেখতে পান। তিনি বিষয়টি তৎক্ষনিক ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। চেয়ারম্যান গ্রাম পুলিশের মাধ্যমে থানায় সংবাদ দিলে পুলিশ এসে অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিকে কেবা করার গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় কাজীপুর গ্রামের মোতালেব গাজীর ছেলে জয়নাল আবেদিন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে ১৮ জুলাই কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়।
তদন্তকালে অপরিচিত ব্যক্তির পরিচয় উদ্ধারে যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন থানায় নিখোঁজ ডিজিকারীদের সাথে যোগাযোগ ও বিভিন্ন লোকমারফত সংবাদ সংগ্রহ করে নিহত অপরিচিত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। এরপর এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে সন্দহেজনক ভাবেও আটক করা যায়নি। দীর্ঘ তদন্ত শেষে নিহতে ব্যক্তির পরিচয় ও হত্যাকারীদের সনাক্ত করতে না পারায় আদালতে এ চুড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ভবিষ্যতে এ হত্যারকান্ডের রহস্য উদঘাটন করা গেলে মামলাটি পূনজ্জীবীত করার আবেদন করা হয়েছে চার্জশিটে।
আপনার মতামত লিখুন :