• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নকর্মী নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৯
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নকর্মী নিয়োগের প্রতিবাদে ও জালিয়াতি চক্রের হোতাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ভরতভায়না এ.বি.জি.কে ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমাতুল্যাহ সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমাতুল্যাহ বলেন, আমি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এ.বি.জি.কে ফাযিল মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করি। যোগদানের পর একটি জালিয়াতি চক্র আমার স্বাক্ষর জাল করে কেয়া খাতুন নামে এক নারীকে 'পরিচ্ছন্নতা কর্মী' পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।  যা আমি জানি না।  আজই নিয়োগের কিছু কাগজপত্র হাতে পেয়ে জানতে পারি আমার স্বাক্ষর জাল করা হয়েছে।  বিষয়টি  সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত 'পরিচ্ছন্নতা কর্মী' এমপিওভুক্ত যাতে হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।  

তিনি জালিয়াতি চক্রের মাধ্যমে ভুয়া নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী কেয়া খাতুনকে আইনের আওতায় এনে জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতারের দাবি জানান।