যশোরে গণপিটুনির ঘটনায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৩
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে বিকাশের এজেন্টের দোকানে চুরির অভিযোগে শামীম হোসেন গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় দোকান মালিকসহ ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিতের পিতা ছবদুল বিশ^াস বাদী ঞয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলো, শ্রীকান্তনগর গ্রামের কুতুবের দুই ছেলে দোকান মালিক আরাফাত ও আশিক, লতিফের ছেলে আজাহারুল, সাইফুলের দুই ছেলে ইসমাইল ও শিহাব ও দেলোয়ারের দ্ইু ছেলে ইমন ও নয়ন।
এ ঘটনায় আটক দোকান মালিক আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, শামীম হোসেন মানষিক ভারসাম্যহীন রোগী। বিভিন্ন ডাক্তার দেখিয়ে তার কোন উন্নতি হয়নি। দীর্ঘদিন ধরে শামীম বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে আরাফাত ও আশিকের দোকানের সামনে শুয়ে বসে থাকে।
বৃহস্পতিাবর রাত ২ টার দিকে মোড়ের বিকাশের এজেন্ট আরাফাত সিসিটিভির ফুটেজে দেখে দরজা ভেঙে শামীম দোকানের ভিতরে গেছে। আরাফাত বিষয়টি স্থানীয়দের জানালে দোকানে এসে শামীমকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে গুরুতর আহত হয়ে শামীমের মৃত্যু হয়। বিষয়টি ভোরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে শামীমের লাশ দেখতে পায়। এ ঘটনায় নিহতের পিতা দোকান মালিকসহ ৭ জনসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :