• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের কুখ্যাত চোর স্পাইডার শামীম আবারও আটক করেছে ডিবি পুলিশ, চুরির গহনা উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ১৪:১২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে স্পাইডার শামীমকে আবারও আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাসা থেকে চুরি করে আনা স্বর্ণের চেন ও কানের ঝুমকো দুল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে।

শনিবার আটক শামীকে আদালতে সোপর্দ করা হলো চুরির কথা স্বীকার করে আদালতে জবনিবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির এ জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১২ ফেব্রæয়ারি শহরের কাজীপাড়া পুলিশ লাইন কদমতলা এলাকার বাসিন্দা নুসরাত নাজনীন অসুস্থতার কারনে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যান। ২৮ ফেব্রæয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি দেখেন ঘরের সমস্ত মালামাল এলোমেলো। অপরিচিত চোরেরা মেইন গেটের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙ্গে ঘরে ঢোকে। এরপর চোরেরা ১ টি সোনার চেইন, ১ জোড়া ঝুমকো কানের দুল, ৬টি আংটি, ১ রুপার ব্রেসলেট, ১ রুপার আংটি ও নগদ ১৫ হাজার ৫শ’ টাকা চুরি করে নিয়ে যায়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই রাতেই স্পাইডার শামীম কৌশলে ঘরে ঢুকে এসব মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনায় আমিরুজ্জামানের স্ত্রী নুসরাত নাজনীন বাদী হয়ে অপরিচিত চোরেদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে শামীমকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক ও  একটি চেইন ও এক জোড়া ঝুমকো কানের দুল উদ্ধার করা হয়। যার দাম ২ লাখ ৩৬ হাজার ৮শ’ ৯৭ টাকা। 
তিনি জানান, শামীম একজন চিহ্নিত চোর, একাধিকবার আটক হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।