• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬, ০৮:৪১
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
টানা বর্ষার মরসুম সামনে রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব রুখতে যশোর পৌর সদরে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর ইনস্টিটিউট পুকুর থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

​অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "সামনে বর্ষার মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ঘটে। এই রোগ দুটির বিস্তার ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।

​তিনি আরও বলেন, "আমরা যদি প্রত্যেকে নিজ নিজ বাড়ি এবং তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক সংক্রামক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো।" এই পরিচ্ছন্নতা অভিযানকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও চলমান রাখার জন্য স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী।



​যশোর ইনস্টিটিউটের আয়োজনে এবং জেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক সহযোগিতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ​সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ​সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, ​যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, ​প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ​যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

​কর্মসূচি শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ড্রেন পরিষ্কার করার কাজে অংশ নেন সংশ্লিষ্ট কর্মীরা। লার্ভা ধ্বংস ও মশা নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।