সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫
নিজেস্ব প্রতিবেদক:
বৈশাখী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরকে দেখতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গেলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার সময় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সাংবাদিক মনিরুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম সাংবাদিক মনিরুজ্জামানকে আশ্বস্ত করে বলেন, “কোনো চিন্তা করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে।”
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে সাংবাদিক মনিরুজ্জামানের বাম কানে অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই বছর আগে কানে আঘাত পাওয়ার পর থেকে তিনি ব্যথা, রক্ত ও পুঁজ পড়া এবং কম শোনার সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার কানে রক্ত জমে সংক্রমণের কথা জানান এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। এদিকে তিনি গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যা জেনারেল বিশিষ্ট হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি হয়।পরবর্তীতে ডাক্তার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে গত বুধবারে অপারেশন করেন।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনসহ দলীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :