• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬, ১১:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব যশোর’-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে নতুন চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও জনকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

​মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব যশোরের সভাপতি ডাক্তার কেএম ফাহিম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​অধ্যাপক ডাক্তার সৈয়দ মাহবুবুল আলম, ​ড্যাব-এর ভারপ্রাপ্ত মহাসচিব ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ​ড্যাব-এর যুগ্ম মহাসচিব ডাক্তার এসএম শাহিদুল হক রাহাত, ​যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত, ​ডাক্তার একেএম মোসবাহ উর রহমান।

​অনুষ্ঠানে নতুন মেডিকেল শিক্ষার্থীদের (নবীন) ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা যশোরের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ চিকিৎসকদের পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।