• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. তৌহিদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর ২০২৬, ৬:২৫
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. মসিউল আযম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন এবং প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ মনি।

বক্তারা প্রয়াত অ্যাডভোকেট তৌহিদুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠায় তাঁর অবদান অবিস্মরণীয়। সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর বিদায় স্থানীয় সাংবাদিকতা ও সচেতন সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুক্তার আলী।