• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ১৬ বছর পর সরকারি জমি উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ৬:২৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১৬ বছর ধরে জবরদখলে থাকা এক একর ৬৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে এসব জমি দখলমুক্ত করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে জবরদখলে থাকা এক একর ৬৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উপজেলার মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের বনগ্রাম মৌজার এক নম্বর আরএস খতিয়ানের ২৮২১ দাগের এক একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ দাগের বাস্ত শ্রেণির ০.৩২ একর এবং ২৬৯২ দাগের ধনী শ্রেণির ০.৩২ একর জমি দখলমুক্ত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অবৈধভাবে জবরদখলে থাকা সরকারি জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।’