• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যা বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু। সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

​অনুষ্ঠানে সাংবাদিক শামছুর রহমান কেবল’র স্মৃতিচারণ ও তাঁর সাংবাদিকতার আদর্শ নিয়ে আলোচনা করেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি একরাম উদ দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

​আলোচনা সভা শেষে শহীদ শামছুর রহমান কেবল’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে শরিক হয়ে তাঁর রুহের শান্তি কামনা করেন।


এর আগে কারবালা শহীদ শামসুর রহমান কেবলের কবরে শ্রদ্ধা জানানো হয়।