• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশে বৃক্ষরোপণ করল ‘আলোকিত ধোপাদী’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬, ৬:৪৭
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ-বনজ বৃক্ষরোপণ করেছে ‘আলোকিত ধোপাদী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত বৃক্ষরোপণ করে এ সংগঠনের সদস্যরা। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আলোকিত ধোপাদী’র প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান, সোহাগ শেখ, ইসরাফিল হোসেন, রায়হানুল রাহাদ, আকিবুর আকিব সজল, সৌমেন প্রমুখ। অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন ‘অভয়নগর বøাড ব্যাংক’ নামের অপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ। 

আলোকিত ধোপাদীর প্রতিষ্ঠাতা সদস্য মো. আশিকুর রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধোপাদী গ্রামের বিভিন্ন রাস্তার পাশে, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদরাসার মাঠে ফলদ-বনজ বক্ষরোপণ করা হয়েছে। তাদের এই কর্মসূচি সফল করতে অর্ধশত গাছ দিয়ে সহায়তা করেছে স্বপ্ন বুনন ও আকিব ডেন্টাল।