অভয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানার প্রতিনিধি এসআই মিহির কান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলের সম্মতিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :