• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ অগাস্ট ২০২৬, ৬:৪৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ মাসের কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে জামায়াতে ইসলামী উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর মো. গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অভয়নগর শাখার তত্ত্বাবধায়ক প্রভাষক মনিরুল ইসলাম।

অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

সমাবেশ পরিচালনা করেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।