গুমের নাটক ও নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬, ০৮:২৩
নিজেস্ব প্রতিনিধি:
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ রবিবার যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক,আকিব আনোয়ার প্রমুখ।
বিক্ষোভ মিছিলে কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির অপপ্রচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাস ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। অনতিবিলম্বে এসব ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদল নেতারা
আপনার মতামত লিখুন :