• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ'র মতবিনিময় সভা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন প্রশাসনের সাথে "জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাঘারপাড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ।

সংগঠনটির বাঘারপাড়া উপজেলা আহবায়ক প্রভাত কুমার বিশ্বাসের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌরসভার বাজার পরিদর্শক মো. নুরুল ইসলাম,কর নির্ধারক মো. আলমগীর হুসাইন, প্রধান সহকারী মধুসূদন পাল, লাইসেন্স পরিবেশক দিনেশ পাল, হিসাব রক্ষক মো. জুলফিকার আলী, পরিদর্শক সৌরভ দত্ত, হিসাব সহকারী মো. রবিউল ইসলাম, কর আদায়কারী মো. মফিজর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রোজেক্ট অফিসার অলোক কুমার ও প্রোজেক্ট অফিসার ভবানী মন্ডল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের সহকারী মাঠ সমন্বয়কারী  নাসির উদ্দিন।