• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ ও শাড়ি তুলে দিলেন এমপি মোক্তার আলী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬, ১১:১২
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে স্থানীয় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে এক হাজার ব্যক্তিকে নগদ অর্থ ও ৭০০ জনকে শাড়ি প্রদানের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতের সহসেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।