• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় রেফার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬, ২৩:৪২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার দুর্গাপুর কুয়েতপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে জমশের (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ গ্রামের ঈদগাহ রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​আহত জমশের দুর্গাপুর কুয়েতপাড়া এলাকার মৃত আনসার গাজীর ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মমিনুর (৩৫) নামে এক ব্যক্তি হঠাৎ জমশেরের ওপর হামলা চালান। একপর্যায়ে মমিনুর ধারালো অস্ত্র দিয়ে জমশেরের বুকের নিচের বাম পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

​পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জমশেরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।