চৌগাছায় সড়কে ট্রাক চাপায় সেলুন কর্মী নিহত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬, ০৫:১৭
চৌগাছা প্রতিনিধি:
যশোরের
চৌগাছায় সড়কে ট্রাকে চাপা পড়ে কেষ্ট দাস (৪০) নামে এক সেলুন কর্মী নিহত
হয়েছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের পুলিন দাসের
ছেলে।
সোমবার (২০জুলাই)
রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের
সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় রাত ১১টা ৫০মিনিটের দিকে তার মৃত্যু হয়।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার পরে উপজেলার চাঁদপাড়া বাজারে
নিজের সেলুনের দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন তিনি।
পথিমধ্যে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি কলেজের সামনে পৌঁছালে পিছন দিক থেকে
একটি ট্রাক (যাহার নাম্বার চুয়াডাঙ্গা-ট-১১-০৯১৬) বাইসাইকেলের পিছনে
ধাক্কা দিলে ভিকটিম বাইসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন এবং বাইসাইকেলটি
দু'মড়ে-মু'চড়ে যায়। এসময় ট্রাক চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
পাশে পড়ে যায় এবং ট্রাক চালক পা'লিয়ে যায়।
পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। যশোর সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটের
দিকে তাকে মৃ'ত বলে ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :