• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাংবাদিক হিমেলের মায়ের দাফন সম্পন্ন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ অগাস্ট ২০২৬, ১৯:৩১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি বুলবুল শহিদ খান হিমেলের মা মুফরাফুন্নেসার (৬১) দাফন সম্পন্ন হয়েছে। রোববার আসরের নামাজ শেষে শহরের বেজপাড়া তালতলা মোড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে খড়কি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যা ও নাতি-পুতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন গণমাধ্যমের কর্মী অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাবেক মেয়র মারুফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক মন্ডলের সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় কৃষক খেত মজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বিপ্লবী যুব মৈত্রী যশোর জেলার সভাপতি আহাদ আলী মুন্না, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা সভাপতি সায়হাম বিশ্বাস অর্ক এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। জানাজায় ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান।

উল্লেখ্য, মরহুমা মুফরাফুন্নেসা প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এবং বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম তসলিমুর রহমানের সেজো বোন।

সাংবাদিক হিমেলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সত্যপাঠ, প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটি, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে)। পৃথক পৃথক শোক বার্তায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।