• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যশোরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া সব দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬, ১৫:২৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যশোরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্যান্য সব ধরনের দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সভায় ব্যবসায়ীদের অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার আহ্বান জানান চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুতের অপচয় বন্ধ করে সাশ্রয়ীভাবে ব্যবহার করা গেলে ব্যবসায়ীদের খরচও অনেকাংশে কমানো সম্ভব।

এছাড়া শহরের মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা সীমিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সভায় ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে কাপড় ও শপিংমল ছাড়া অন্য সব দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। তবে ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই রাত ৮টার মধ্যে বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

সাজ্জাদুর রহমান সুজা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেলের যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ।