• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ার মাদক ব্যবসায়ী ফয়সাল ৩শ’পিচ ইয়াবাসহ আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
৩শ’পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর। গতকাল সোমবার ফয়সালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। আটক ফয়সাল বাঘারপাড়ার কিসমত মাহমুদপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মহিদুল ইসলামের ছেলে। 

মামলার অভিযোগে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফসালের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফয়সালকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর থেকে ৩শ’পিট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আটক ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বাঘারপাড়া থানায় মামলা দিয়ে সোপর্দ করেছে।