যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালান মালামাল আটক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র বিশেষ টহলদল বেনাে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬১ হাজার ৮শ টাকার শাড়ী ও ইউনরক্স সিরাপ আটক করেছে। শনিবার বেনাপোল আইসিপি, আন্দুলিয়া ও হিজলী সিমান্ত এলাকায় অভিযান চোরাচালানের সময় আটক করাহয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এ সব চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :