মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ০৯:১০
স্বপ্নভূমি ডেস্ক :
মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৯ মে) মালয়েশিয়ার খ্যাতনামা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে (Prince Court Medical Centre) গিয়ে তিনি চিকিৎসাধীন এই প্রবীণ বিএনপি নেতার শয্যাপাশে কিছু সময় কাটান।
সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও শারীরিক খোঁজখবর নেন। তিনি বিএনপি’র এই শীর্ষ নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় জামায়াত সেক্রেটারি জেনারেলের সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
আপনার মতামত লিখুন :