• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যশোর বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬, ১১:১৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার 
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (৩০ মে, ২০২৬) যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
​আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জনাব অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "শহীদ জিয়া ছিলেন সংকটে বাংলাদেশের আলোকবর্তিকা। তিনি ধাবমান এক ইতিহাসের নাম, যিনি জাতিকে এক কঠিন মুহূর্তে ঐক্যবদ্ধ করেছিলেন এবং আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।" দেশের বর্তমান প্রেক্ষাপটে তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।