• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

৪০ দিনের ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলছে। ছুটি শেষে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় একাধিক নির্দেশনা জারি করেছে।

গত বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বছরজুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে নিয়মিত তদারকি জোরদার করা, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করা
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আবার ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল, যা এখন পুনরায় চালু হচ্ছে।

অন্যদিকে, রমজানজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চলবে। সেই অনুযায়ী আগামী ৪ এপ্রিল, শনিবারও ক্লাস অনুষ্ঠিত হবে।