• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের আপিল খারিজ, স্বতন্ত্র প্রার্থী ছেলে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার,যশোর:
আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারালেন আলোচিত প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব । নির্বাচন কমিশনে করা তার আপিলটি শুনানির পর খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে তার নির্বাচনী লড়াইয়ের পথ আপাতত বন্ধ হয়ে গেল।
​তবে টিএস আইয়ুব  নির্বাচনে থাকতে না পারলেও তার পরিবার মাঠ ছাড়ছে না। বাবার পরিবর্তে এখন তার ছেলে ফারহান সাজিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ​প্রাথমিক যাচাই-বাছাইয়ে টিএসআইয়ের মনোনয়ন পত্রটি বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আজ শুনানির পর কমিশন আগের সিদ্ধান্তই বহাল রাখে এবং তার আপিল আবেদনটি খারিজ করে দেয়। ​টিএস আইয়ুব নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ হওয়ার পরপরই তার সমর্থক ও রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাবার জনপ্রিয়তা ও অসমাপ্ত কাজ এগিয়ে নিতে তার ছেলে ফারহান সাজিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যালটে লড়বেন।
​এই পরিবর্তনের ফলে ওই নির্বাচনী এলাকার লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। টিএস আইয়ুবের সমর্থকরা এখন তার ছেলের পক্ষে প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন।