• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর এইচএমএম রোডের লিবার্টির গ্রীল কেটে ৭ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬, ১৫:২১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এইচএমএম রোডের জুতার দোকান লিবার্টি সুতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অপরিচিত চোরেরা জানালার গ্রিল কেটে দোকানের ভেতর ঢুকে ৭ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় লিবার্টির ম্যানেজার প্রবীর কুমার মজুমদার সোমবার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ জানা গেছে, রোববার দিবাগত রাতে ঈদের কেনাবেচা শেষে পৌনে ২ টার দিকে তারা দোকান বন্ধ করে চলে যান। পরদিন সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা দোকান খুলে দেখতে পান, ২টি ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভাঙা। ভেতরে রাখা ৭ লাখ ৩ হাজার ২৭৫ টাকা নেই। এ সময় তারা বুঝতে পারেন, দোকানের ভেতর চোর ঢুকেছিলো। পরে তারা খোঁজ নিয়ে দেখতে পান, অপরিচিত চোরেরা পেছন দোকানের পিছণ দিয়ে তৃতীয় তলায় ওঠে এবং জানালার গ্রিল কেটে দোকানে ঢুকে ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভেঙে ৭ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।